
রোনালদোর অবসরে নিজের দায় দেখছেন না পর্তুগাল কোচ
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:৭

আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে জায়গা পেয়েছেন মাহলি বিয়ার্ডম্যান। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যানের। সোমবার (২ নভেম্বর) ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন ২০ বছর বয়সি এই পেসার।
তবে দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তাদের কাজের চাপ কমাতেই বিশ্রাম দিয়েছে নির্বাচকরা।
১৩ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই সংস্করণেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন বিয়ার্ডম্যান। সেই ম্যাচে ৩৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও নজর কেড়েছে নির্বাচকদের।
এদিকে ওয়ানডে দলে ফিরেছেন লিয়াম স্কট। ট্রাভিস হেড, ম্যাথু রেনশ, জশ ইংলিস, কুপার কনোলি ও ক্যামেরন গ্রিন থাকলেও টি-টোয়েন্টি দলে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তাদের কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। ওয়ানডে দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশেষজ্ঞ টিম ডেভিডেরও।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, অলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হারপার, স্পেনসার জনসন, মিচেল ওয়েন, ল্যাকলান শ এবং অ্যাডাম জাম্পা।