
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রাখা অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ছাত্র হলো বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ও ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। আহত ছাত্রের নাম রাব্বি (১৬)। সে সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সকালে প্রাইভেট পড়া শেষে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল ওই তিন ছাত্র। পথে সাহাপাড়া এলাকায় মোড় ঘোরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তাদের সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত রাব্বিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।