
মাঠ পুনরুদ্ধার দাবিতে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ, বাণিজ্য মেলার গেট-স্টল ভাঙচুর
প্রতিবেদক, সাভার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:৫৯

টঙ্গী–বাইপাইল–ইপিজেড আঞ্চলিক সড়কে অবস্থান গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। ছবি: সময় সংবাদ
ন্যূনতম মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের সংঘর্ষের জেরে আশুলিয়ার কয়েকটি তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএইচ ও পরে নিট এশিয়া কারখানায় শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। একপর্যায়ে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী–বাইপাইল–ইপিজেড আঞ্চলিক সড়কে অবস্থান নেন।
শিল্প পুলিশ জানায়, সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় টঙ্গী–আশুলিয়া–ইপিজেড আঞ্চলিক মহাসড়কের জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।