
সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৪:৫২

সোমবার (০২ নভেম্বর) ঢাকায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
দেশে হাম ও ডেঙ্গুতে অধিক প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
সোমবার (০২ নভেম্বর) স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার-জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন আনার কথা ভাবা হচ্ছে।
এর আগে সকালে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।
এবছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় প্রতিবছর পালন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান।