
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫:২৫

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদের কচুরিপানার নিচ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর নিহতের পকেটে থাকা আইফোনে একটি কল এলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
নিহত তাহসিফ সৌরি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে জানতে চাইলে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠালেও তিনি আর বাড়ি ফেরেননি।
ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে কি না–এমন প্রশ্নে তাহসিফের বাবা বলেন, ‘কে বা কারা এটি করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাহসিফ সম্পৃক্ত ছিলেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্যও তার জানা নেই বলে জানান তিনি।
কে এম এনায়েতুল করিম আরও জানান, শৃঙ্খলজনিত কারণে বিমানবাহিনী থেকে তাহসিফকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছিল বলে তিনি জানেন। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেন। সবশেষ তিনি ভার্গো টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, তাহসিফের নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তবে পেটে ফোলা ভাব ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং অঙ্গপ্রতঙ্গ স্বাভাবিক ছিল।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনাটির পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।