
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল: শ্রমমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৮:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কমল কুঁড়ি’ রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সময় সংবাদ
তারেক রহমানের সরকারকে বিকশিত হওয়ার সুযোগ না দিতেই সাত মাসের মধ্যে লংমার্চ করে সরকার পতনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কমল কুঁড়ি’ রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, এক থেকে দুই বছর পর তারেক রহমানের সরকার আরও বিকশিত হবে। সেই কারণেই এই সরকারকে কাজ করতে দিতে চায় না! ৭ মাসের মধ্যেই লংমার্চ করে সরকার ফেলে দিতে চায়। যে কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই কারণেই তারেক রহমানকে সরিয়ে দিতে চায়।
এ সময় ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ডাকসুর নির্বাচন সাজানো ছিল। সেটা নিয়ে চিন্তা না করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে।