
মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজডুবি, ৯ নাবিক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টোকিওতে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাপানের প্রধানমন্ত্রী।
সানায়ে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। জাপান এই অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। এবার দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে এই উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, নতুন এই উদ্যোগের চারটি মূল স্তম্ভ রয়েছে। এগুলো হলো—যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মকানুন প্রণয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা। এই চারটি স্তম্ভের ভিত্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করে অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে।
এ ছাড়া আগামী পাঁচ বছরে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বা এক লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।
সানায়ে তাকাইচি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ একসঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।