
মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজডুবি, ৯ নাবিক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৭

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে শহর থেকে গ্রামকে ডিজিটাল সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বরে মধ্যে দেশের ৮০ শতাংশ মোবাইল টাওয়ারকে ফাইবার সংযোগের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন সাধারণ মানুষ।
এসময় সাইবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী।