
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি: বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬

ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী।
বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান।
একইসঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান তিনি।
বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও ব্রুনাইয়ের বিনিয়োগের আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।