
মালেয়শিয়ার বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জে রফতানিমুখী ১০ থেকে ১২টি কারখানাকে টার্গেট করে একটি চক্র পরিস্থিতি অশান্তির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
শ্রমিক অসন্তোষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু বলেন, ‘নারায়ণগঞ্জে এখনো রফতানিমুখী প্রায় সাড়ে ৫০০ পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২টি কারখানাকে টার্গেট করে একটি চক্র পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তবে যারা আন্দোলনে নেমেছিল, তারা শ্রমিক নয়। বহিরাগতরা এসে পরিস্থিতি অশান্ত করেছিল।’
তিনি আরও বলেন, ‘দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র পরিকল্পিতভাবে শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে। গার্মেন্টস শিল্পের ক্ষতি হলে দেশের মানুষ, শ্রমিক এবং তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে।’
শ্রমিক আন্দোলনের বিষয়ে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। একই সঙ্গে পোশাকশিল্প নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সাবেক সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ও গার্মেন্টস কারখানার মালিকরা।