
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

মো. শাহজাহান মিস্ত্রী।
কুমিল্লার চৌদ্দগ্রামে আজানের অপেক্ষায় মসজিদে বসে থাকা অবস্থায় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মুয়াজ্জিনের নাম মো. শাহজাহান মিস্ত্রী (৬০)। তিনি বাগৈগ্রামের মৃত সুজত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদে যান শাহজাহান মিস্ত্রী। মসজিদে গিয়ে তিনি প্রথমে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তিনি অজু শেষে আজানের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি মসজিদের মেঝেতে পড়ে যান।
শব্দ শুনে ইমাম নুরুল ইসলাম এগিয়ে যান এবং স্থানীয় মুসল্লি ও মুয়াজ্জিনের পরিবারকে খবর দেন। পরে তারা এসে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।
হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা। পরে অন্য এক মুসল্লি আজান দেন। নামাজ শেষে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘আমাকে ডেকে তোলার পর তিনি আজান দেয়ার জন্য মসজিদে অপেক্ষা করছিলেন। হঠাৎ পড়ে যাওয়ার শব্দ শুনে গিয়ে দেখি, তিনি আর নেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, খবর পেয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন তারা।