
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া
কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গ্রিন জোনে প্রবেশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে পুরো বিশ্বকে বাঁচাতে হবে। পরিবেশ সুরক্ষায় একটি টেকসই সমাধান চায় বাংলাদেশ। এজন্য বিশ্ব ফোরামে বাংলাদেশের জোরালো কণ্ঠ থাকবে।
প্রধানমন্ত্রীর সংঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশ্বনেতা পর্যায়ের শীর্ষ সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী।
আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের প্লেনারি বা পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন তিনি।
জাতিসংঘ আয়োজিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে আগামীকাল শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রাসঙ্গিক: