
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের
প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

প্রতীকী ছবি
ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুরের যাদবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো: ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) ও তার ফুপাতো ভাই হুমাইরা খাতুন (৩)।
এ বিষয়ে যাদবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, মামাতো-ফুপাতো ভাই-বোন ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম এ তথ্য নিশ্চিত করেছেন।