
আমেরিকা পরমাণু হামলা চালালেও তৈরি তেহরান: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবের পর ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ মন্তব্য করার ঘটনায় ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনা হয়।
তার আইনজীবী জানান, ব্যারিস্টার ফুয়াদ ডেঙ্গু আক্রান্ত, তাই হাজির হতে এক মাস সময় চান তারা। গেলো রোববার তাকে আজকের দিনে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এর আগে দুই আইনজীবীকেও আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।