
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে আরও ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:১৭

ফাইল ছবি
অতিরিক্ত দেয়াল নির্মাণ করে বহুতল বাণিজ্যিক ভবনের ফায়ার এক্সিট বন্ধ রাখায় রাজধানীর কাকরাইলে একটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আলাদাত পরিচালিত হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবন কর্তৃপক্ষকে তিন দফায় সতর্ক করা হলেও তারা প্রয়োজনীয় সংশোধন করেনি। দ্বিতীয় দফায় দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
তিন মাসের বেশি সময় পার হলেও ভবনের ত্রুটি সংশোধন না করায় অভিযান চালাতে বাধ্য হয়েছে রাজউক বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাণিজ্যিক ভবনে ফায়ার এক্সিট রাখা বাধ্যতামূলক-এ নিয়মের ব্যত্যয় ঘটলে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ভবন মালিকের প্রতিনিধিদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাক্বিতণ্ডা হয়।