
রাশিয়া ও ইউক্রেনের ‘জরুরি সতর্কতা অ্যাপে’ সাইবার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:১৪

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি। ফাইল ছবি
যুদ্ধের অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টা অব্যাহত আছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি বার্তার মাধ্যমে ওয়াশিংটনের অবস্থান ও বক্তব্যের সুরে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি।
এদিকে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যেই গত বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ভ্যান্স রেজায়িকে একটি বার্তা পাঠিয়েছেন। আলোচনার পথ পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের আরও হামলা এড়ানোর চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গেল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘আমি বার্তাটি পড়েছি, তবে এখনো কোনো জবাব দিইনি। তাদের বক্তব্যের সুর সম্পূর্ণ বদলে গেছে।’
রেজায়ি এই পরিবর্তনকে ‘একটি ভালো লক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ইরান নিজেদের বিজয় সুসংহত করেছে।
রেজায়ির এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন কাতারের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। যদিও এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার নিশ্চিত করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের বার্তাটি পেয়েছে। তিনি ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার জন্য আরও বিস্তৃত যোগাযোগের উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
তবে আরাঘচি সতর্ক করে বলেন, ‘ভ্যান্সের বার্তা পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি মতবিরোধ ও বিভেদ সৃষ্টি করা হয়, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের আগের ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরেকটি ভুল।’
সূত্র: মিডল ইস্ট মনিটর