
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

সুন্দরবন। ফাইল ছবি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয় দিয়ে তাদের অপহরণের করা হয়েছে বলে জানা গেছে।
অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
বনদস্যুদের হাতে জিম্মি জেলেদের স্বজন ও বনদস্যুরা ছেড়ে দেয়া সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে অবস্থান করছিলেন। এ সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকায় সুরাত আলীর কাছে তুলনামূলক কম টাকা দাবি করা হলেও নির্দিষ্ট কোনো অংক এখনো প্রকাশ করা হয়নি।
দরিদ্র জেলে পরিবারগুলো অসহায়ত্ব প্রকাশ করে বলেন, বনবিভাগের গণচুক্তি এবং বনদস্যুদের মাসিক চাঁদাবাজিতে বনজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে। তার উপর মুক্তিপণ সমগ্র বনজীবীদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। তারা এর দ্রুত ও স্থায়ী সমাধান দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি জেলেদের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। খবর পাওয়ার পর বনবিভাগের টহল টিম ও স্মার্ট টিমের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বিশাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় কেবল বনবিভাগের একার পক্ষে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো খুবই দুরূহ ব্যাপার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, বনদস্যুরা সাধারণত জেলেদের জিম্মি করার পর পরিবারগুলো গোপনে তাদের সাথে সমঝোতা করে ফেলে। যে কারণে জিম্মি জেলেরা মুক্তি পেয়ে ফিরে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তথ্য দিতে রাজি হয় না। তবে মুক্তিপণের টাকা লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিক শনাক্ত করার মাধ্যমে দস্যুদের আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রাসঙ্গিক: