
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১:৫৭

টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক শামীম হোসেন ও আব্দুল্লাহ
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় প্রতারণার মাধ্যমে এক পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন শামীম হোসেন ও আব্দুল্লাহ।
বেনাপোল স্থলবন্দরের এপিবিএন ক্যাম্পের ইনচার্জ (ওসি) সন্তু বিশ্বাস জানান, ঢাকা থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি যাচাই-বাছাই শুরু করে এপিবিএন পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, শামীমের নেতৃত্বে চক্রটি ওই যাত্রীর টাকা হাতিয়ে নিয়েছে।
পরে অভিযান চালিয়ে চৌধুরী মার্কেট এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য শামীম ও আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় প্রতারণা বন্ধে এপিবিএনের অভিযান অব্যাহত থাকলেও পোর্ট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই দাগি আসামি ও প্রতারক চক্রের সদস্যরা একের পর এক প্রতারণা করে সাধারণ যাত্রীদের সর্বস্বান্ত করছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, তিনি সম্প্রতি থানায় যোগদান করেছেন। প্রতারক চক্রের সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে থানা পুলিশের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।