
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৯

স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্ত পাহারায় বিজিবি। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্ত দিয়ে ৭০ থেকে ৭৫ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই থেকে তিন সপ্তাহে সীমান্তের একাধিক দুর্গম পাহাড়ি এলাকায় এ চেষ্টা চালানো হয়। তবে বিজিবির তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নারী-পুরুষকে জড়ো করে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাতের আঁধারে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে টহল জোরদার করে। এতে ৭০ থেকে ৭৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে রাতের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
প্রাসঙ্গিক: