
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে আরও ২ দিনের রিমান্ডে
কাদির তালুকদার, টাঙ্গাইল
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৭:০

শিশুটিকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছুটে গিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সময় সংবাদ
টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নির্যাতনের শিকার শিশুটিকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শিশুটির খোঁজখবর নেয়ার পাশাপাশি তার উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা হবে, প্রয়োজনে তাকে ঢাকায় নিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী টুকু।
এসময় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইলে শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেয়া হয়।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করেন। বিপ্লব নামের এক যুবক পার্লারে যাওয়া আসা করত। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেয়েটি মায়ের কাছ থেকে নিচে যায়। পর অনেক খোঁজখুঁজি করে মেয়েকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিপ্লব তার কাছে তিনটি চিপস নিয়ে যায়। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহনা শুরু করে। পরে হাসপাতাল থেকে জানতে পারে মেয়েকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এরপর শিশুটির মা জানতে পারেন, বিপ্লব কেন্দ্রীয় কালিবাড়ীর চতুর্থ তলায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। এ সময় কান্না করায় তার মুখ ও নাক থেঁতলে দিয়েছে। অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।