
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে দ্য প্রেসিডেন্ট অফিস নামে মালদ্বীপের প্রেসিডেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে তারেক রহমান ও তার সহধর্মিণীর সঙ্গে তোলা একটি ছবিও রয়েছে।
এদিকে, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
পাশাপাশি দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বি-পক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।