
বরিশালে ভাড়া বাসা থেকে বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২০:১৯

পুলিশ এসে জামায়াত নেতার ছেলে ও তরুণীকে থানায় নিয়ে যায়।
খুলনার খালিশপুরে এক তরুণীসহ ‘আপত্তিকর অবস্থায়’ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে তাঁদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভবনের চারতলায় কয়েকজন তরুণ মেস করে থাকেন। রোববার বিকেলে এক তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে প্রবেশ করেন মমতাজির বিল্লাহ। পরে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ তুলে মেসের অন্য বাসিন্দারা দুজনকে আটকে রাখেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ভবনের সামনে স্থানীয় লোকজন ভিড় করেন। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি দল ওই মেসে গিয়ে তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় জামায়াত ইসলামীর নেতাদের সূত্রে জানা গেছে, মমতাজির বিল্লাহর বাবা গোলাম ফারুক সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য। তিনি স্বতন্ত্র নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে ওই দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।