
সিন্ডিকেট সভায় সিদ্ধান্তজাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা
শিক্ষা
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২২:৩৪

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়।
উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে দিনভর অবরুদ্ধ করে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।
আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা-কর্মচারী পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা তৈরি হয় এবং উপাচার্য তার দফতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে হেরিটেজ বা ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে।
তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।
প্রাসঙ্গিক: