
অমিতাভের বাড়িসহ মুম্বাইয়ের একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি!
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০:৯

বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে কিং। ছবি: সংগৃহীত
বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এ লক্ষ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
তিনি জানান, বাংলাদেশে ‘কিং’ মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি পাবে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে ‘কিং’। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে। বাবা-মেয়ের পর্দায় একসঙ্গে উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রাসঙ্গিক: