
বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’!
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৩:৩৫

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! ছবি: সংগৃহীত
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! মুম্বাইয়ের জুহুতে অবস্থিত অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে পাঠানো হয়েছে হুমকির ই-মেইল।
শুধু অমিতাভের বাড়িই নয়, মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়। তালিকায় রয়েছে মেয়রের দপ্তর, একটি ব্যাংক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরও।
হুমকির ই-মেইল পাওয়ার পরপরই সতর্ক করা হয় নিরাপত্তা সংস্থাগুলোকে। বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তাকর্মীরা ই-মেইলে উল্লেখ করা স্থানগুলোতে তল্লাশি চালান।
তবে এখন পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনো বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান মেলেনি। কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হুমকির সত্যতা যাচাইয়েও শুরু হয়েছে তদন্ত।
এর আগেও গত ২৩ অক্টোবর একই ধরনের একটি হুমকির ই-মেইল ঘিরে উদ্বেগ ছড়ায়। ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়ার পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ‘জলসা’য় হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল।
এমনকি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের অনুষ্ঠানেও বোমা হামলার হুমকি দেয়া হয়। সেই ই-মেইলে ছিল খলিস্তান প্রসঙ্গও। পরপর এমন হুমকির পর অমিতাভের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়। শুরু হয় পুলিশি তদন্ত।
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করেননি এই বর্ষীয়ান অভিনেতা। বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনীর আড়াল থেকেই ভক্তদের সঙ্গে দেখা করেছেন তিনি।
প্রাসঙ্গিক: