
‘আজকের অনন্যা’ নির্বাচিত হলেন চিকিৎসক নুসরাত জাহান দৃষ্টি
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৮:১০

বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান জানান কারিনা। ছবি: সংগৃহীত
বলিউডে তারকাদের সৌন্দর্য ধরে রাখতে বোটক্স, ফিলার কিংবা কসমেটিক সার্জারির ব্যবহার নতুন নয়। তবে বয়সের ছাপ লুকাতে এসব পদ্ধতিতে আগ্রহী নন অভিনেত্রী কারিনা কাপুর খান। বরং শরীর ও মনের সুস্থতাকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান জানান কারিনা। অভিনেত্রী বলেন, বোটক্সের ঘোর বিরোধী তিনি। তাঁর কাছে নিজেকে ভালো রাখার অর্থ হলো সুস্থ থাকা, ভালো অনুভব করা এবং প্রাকৃতিকভাবে নিজের যত্ন নেওয়া।
কারিনার মতে, আত্মযত্ন শুধু ত্বক কিংবা শরীরের সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছুটি কাটানো এবং নিজের জন্য সময় বের করাও এর অংশ। ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের চেয়ে শরীর ও মনের যত্ন নেয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
সাক্ষাৎকারে বয়স নিয়ে তরুণীদের মধ্যে তৈরি হওয়া চাপের বিষয়েও কথা বলেন কারিনা। তার মতে, বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।
নিজের চল্লিশের দশক নিয়ে সন্তুষ্ট এই অভিনেত্রী জানান, জীবনের এই সময়ে নিজেকে সবচেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে আগের চেয়ে পরিণত মনে করেন তিনি।
উল্লেখ্য, দুই সন্তানের মা কারিনা কাপুর খান নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
প্রাসঙ্গিক: