
চিকিৎসার ৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি, জানালেন অদম্য লড়াইয়ের গল্প!

বাঁ থেকে কারিনা, শহিদ ও মীরা। ফাইল ছবি
বলিউড তারকা শহিদ কাপুরের সাবেক প্রেমিকা ও অভিনেত্রী কারিনা কাপুর খানের মুখোমুখি হলেন অভিনেতার স্ত্রী মীরা কাপুর। একটি পডকাস্ট অনুষ্ঠানে তারা তাদের সম্পর্কের রহস্য প্রথমবার ফাঁস করেন দর্শকমহলে।
যে কারণে এবারের কারিনার পডকাস্টটি নিয়ে বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে নেটিজেনদের মাঝে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, কারিনার পডকাস্টের ওই অনুষ্ঠানে ব্যক্তিগত একাধিক বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন মীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পডকাস্টের কিছু অংশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা কৌতূহল বাড়াচ্ছে দর্শকের। অনুষ্ঠানের একটি ঝলকে দেখা যায়, হাসি-ঠাট্টায় জমে উঠেছে কারিনা-মীরার শো। এমন সময় কারিনা বলেন,
আমার মনে হয়, এই পর্বের জন্য সবাই একটু বেশিই উত্তেজিত।
আলাপচারিতার এক পর্যায় ‘আদর্শ স্ত্রী’ হিসেবে কারিনার প্রশংসা করেন মীরা। এতে কারিনার উত্তর,
আমি তো বলিউডের আদর্শ স্ত্রী হওয়ারই স্বপ্ন দেখি!
আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শহিদ-মীরার ‘তৃতীয় সন্তান’ প্রসঙ্গে আলোচনা করছেন কারিনা। উত্তরে মীরা বলেন,
না না, আমাদের আর সন্তান চাই না। আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে।
২০০৪ সাল থেকে শহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু ব্যক্তিগত একাধিক কারণে সে সম্পর্ক তাদের তিন বছরের মাথায় ভেঙে যায়। ২০০৭ সালে বিচ্ছেদের পর কারিনা ও শহিদের জীবনে মোড় নেয় ভিন্ন পথে। ২০১২ সালে অভিনেতা সাইফ অলী খানকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে, ২০১৫ সালে মীরা কাপুরকে বিয়ে করেন অভিনেতা শহিদ কাপুর।।