
সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা: বিজিএমইএ সভাপতি
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি। ভবিষ্যতে আরও কমানোর চেষ্টা করব।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আমরা যখন দায়িত্ব নেই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।
প্রাসঙ্গিক: