
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি: গভর্নর
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৬

ফাইল ছবি
বৈশ্বিক যুদ্ধাবস্থা, শুল্ক জটিলতা, উচ্চ মূল্যস্ফীতিসহ নানা অনিশ্চয়তার মধ্যেও ইউরোপের বাজারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬৪৩ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।
এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান স্পেনের বাজারের। দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট রফতানি বৃদ্ধির পরিমাণ ১৭ কোটি ৪৫ লাখ ডলার। এর মধ্যে স্পেনের অবদান প্রায় ৯৮ শতাংশ।
এদিকে, স্পেন এখন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রফতানির ২২ দশমিক ৫১ শতাংশ যাচ্ছে দেশটিতে। এতদিন শীর্ষে থাকা জার্মানিকে পেছনে ফেলেছে স্পেন। তবে জার্মানির বাজারে রফতানি প্রায় অপরিবর্তিত থাকলেও ফ্রান্সে কমেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬৪৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার। ব্যবসায়িক খরচ কমানো গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন রফতানিকারকরা।
ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে স্পেন। দেশটিতে রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। জার্মানিতে রফতানি প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের।
এ সময়ে নেদারল্যান্ডসে রফতানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে। পোল্যান্ডে রফতানি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ ৫৪ কোটি ৫৯ লাখ ডলার।
তবে ফ্রান্সের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলারে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ মিলিয়ে রফতানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। এ দেশগুলোতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ডলার।
অক্টোবরে সবচেয়ে বড় বাজার জার্মানি
শুধু অক্টোবর মাসের হিসাবেও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ। এ মাসে একক বাজার হিসেবে জার্মানি ছিল বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য। দেশটিতে রফতানি হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫৯ শতাংশ বেশি।
অক্টোবরে স্পেনে রফতানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের পোশাক। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। একই সময়ে নেদারল্যান্ডসে রফতানি ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ডলারে।
প্রাসঙ্গিক: