
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি: গভর্নর
অর্থ-বাণিজ্য
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৯:১১

রূপপুর পামানবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরোনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে শনিবার। ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে বা আগামী মাসের শুরুতেই জাতীয় গ্রিডে এই কেন্দ্রের বিদ্যুৎ যোগ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।
এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এরআগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।
এদিকে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, প্ল্যান্টের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সফলভাবে লোডিং শেষ হয়েছে। এবার ফিশন প্রক্রিয়া পুরোদমে চালু হবে। পর্যায়ক্রমে বাড়বে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ। চলতি মাসেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যোগ হতে পারে বলে আশা করেছেন প্রকল্প কর্মকর্তারা।
আর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গত ৩ নভেম্বর জানিয়েছিলেন পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
রূপপুরের দুটি ইউনিট পুরোদমে চালু হলে এই উৎস থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।