
চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিতে পোশাক খাত: বিজিবিএ
অর্থ-বাণিজ্য
অন্তরা সেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮

শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ছবি: সময় সংবাদ
শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের কিছু লোকের বাধায় কাজে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ করে সংগঠনটি।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, মজুরি বোর্ডের ঘোষণা আসার পরও গাজীপুরে গত তিন সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন কারখানা বন্ধ হচ্ছে। প্রতিদিন শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের কিছু লোকের বাধায় কাজে যোগ দিতে পারছেন না। কিছু পক্ষ শ্রমিক অসন্তোষকে ভিন্ন দিকে পরিচালিত করে প্রশাসন, সরকার ও মালিকপক্ষের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে।
এদিকে, আগামী ২৩ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ওই দিনই মজুরির বিষয়টি নিশ্চিত করতে হবে। যত রাতই হোক, আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
প্রাসঙ্গিক: