
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১

লিভার সিরোসিসে লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ও শক্ত হয়ে যায়। ছবি: সংগৃহীত
লিভার সিরোসিসে লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ও শক্ত হয়ে যায়। এই অবস্থায় শরীরে অপুষ্টি ও পেশি ক্ষয়ের ঝুঁকিও বাড়তে পারে। তাই শুধু কিছু খাবার বাদ দিলেই হবে না, রোগীর অবস্থা অনুযায়ী পর্যাপ্ত ক্যালরি ও পুষ্টি নিশ্চিত করাও জরুরি।
দেখে নিন লিভার সিরোসিস হলে কী ধরনের খাবেন-
১. পর্যাপ্ত প্রোটিন: মাছ, ডিম, মুরগি, দুধ বা দুগ্ধজাত খাবার, ডাল ও অন্যান্য প্রোটিনের উৎস চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় রাখা জরুরি। সিরোসিসে প্রোটিন অযথা কমিয়ে দেওয়া উচিত নয়; অপুষ্টি ও পেশি ক্ষয় ঠেকাতে পর্যাপ্ত প্রোটিন গুরুত্বপূর্ণ।
২. অল্প অল্প করে বারবার খাবার: সিরোসিসে দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলতে বলা হয়। ছোট ছোট পরিমাণে দিনে কয়েকবার খাওয়া এবং প্রয়োজন হলে রাতে স্বাস্থ্যকর স্ন্যাকস উপকারী হতে পারে।
৩. পুষ্টিকর ও সুষম খাবার: বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, শস্য, স্বাস্থ্যকর প্রোটিন ও শরীরের প্রয়োজন অনুযায়ী অন্যান্য পুষ্টিকর খাবার রাখতে হবে। তবে রোগীর সিরোসিসের মাত্রা ও জটিলতার ওপর খাদ্যতালিকা নির্ভর করে।
কোন কোন খাবেন এড়িয়ে চলতে হবে দেখে নিন সেগুলো-
১. অ্যালকোহল—সম্পূর্ণ বাদ: সিরোসিস থাকলে অ্যালকোহল লিভারের আরও ক্ষতি করতে পারে। তাই অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করার পরামর্শ দেয়া হয়।
২. অতিরিক্ত লবণ: পেটে পানি জমা বা পা ফুলে যাওয়ার মতো সমস্যা থাকলে চিকিৎসক sodium বা লবণ কমাতে বলতে পারেন। বিশেষত ascites থাকলে sodium restriction গুরুত্বপূর্ণ হতে পারে।
৩. কাঁচা বা আধসেদ্ধ মাছ, মাংস ও শেলফিশ: সিরোসিসের রোগীদের সংক্রমণ গুরুতর হতে পারে। তাই অর্ধ সেদ্ধ মাছ, মাংস এবং আনপাস্তুরাইজ দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
সিরোসিসে সবার জন্য একই খাদ্যতালিকা নয়। পেটে পানি জমা, কিডনির সমস্যা, অপুষ্টি বা অন্যান্য জটিলতা থাকলে খাবারের নিয়ম পরিবর্তিত হতে পারে। তাই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা ঠিক করাই সবচেয়ে নিরাপদ।