
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৭:১৮

হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। এসব ছবি শেয়ারের মাধ্যেমে তিনি যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তা প্রয়োজনের বিষয়টি তুলে ধরেছেন।
রোববার (৪ অক্টোবর) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে জোলি লিখেছেন, ‘এখন আপনি গুগল আর্থ খুললেই দেখতে পারেন, গাজার কী অবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, গাজার পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণের বরাত দিয়ে তিনি জানান, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজার ৮২ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মূল্যায়নে উঠে এসেছে।
জোলি বলেন, শীতকাল ঘনিয়ে আসায় গাজার মোট জনসংখ্যার ৯৪ শতাংশের আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে জোলি আরও লেখেন, ‘শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম দরকার।’
তথ্যসূত্র: গালফ নিউজ