
ইসরাইলকে আর্থিক সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
হাসানুজ্জামান সাকি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৮:৩৪

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার দিন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত ‘পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস’ কার্যালয়ে হেঁটে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গত ২৪ অক্টোবর তোলা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে শুরু হবে ভোটগ্রহণ। এরইমধ্যে পাঁচ কোটি ৬৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। ইতিহাসের টানটান উত্তেজনার এ নির্বাচনে কার দখলে থাকবে মার্কিন কংগ্রেস? রিপাবলিকানরা কি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি জয়ী হবে ডেমোক্র্যাটিক পার্টি? বিভিন্ন জরিপ বলছে, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ডনাল্ড ট্রাম্পের দল।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা। সোমবার শেষ দিন নিজ দল রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বসে নেই ডেমোক্র্যাটরাও। তাদের প্রচারণার আইকন হয়ে উঠেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিন, রাজধানী ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল এলাকায় শেষ মুহূর্তের প্রচারে বক্তব্যে ডনাল্ড ট্রাম্প মধ্যবর্তী এ নির্বাচনকে তার জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চরমপন্থি ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।
দিনভর নিরবচ্ছিন্ন প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থীরাও। তাদের পক্ষে নির্বাচনে ভোট চান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সিনেটে বিরোধী দলীয় নেতা চাক শুমার ও প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরি। নির্বাচনী এসব সভায় ডনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈশ্বিক নীতির কড়া সমালোচনা করেন তারা। বলেন, ট্রাম্পের আমলে মার্কিনরা ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের কাছেও নিজেদের প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা হারাচ্ছে।
এদিকে, মধ্যবর্তী এ নির্বাচনে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৬৩ লাখ। এরমধ্যে ডাকযোগে ভোট দিয়েছেন ২ কোটি ৬২ লাখ। বিভিন্ন জরিপ বলছে, বেশিরভাগ সুইং স্টেটে রিপাবলিকানদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।
এবার উচ্চকক্ষ সিনেটের একশটি আসনের মধ্যে ৩৫টিতে আর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের সবকটিতে নির্বাচন হচ্ছে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি ও ডেমোক্র্যাটদের ৪৭টি। অপরদিকে প্রতিনিধি পরিষদে ২১৮ আসনে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২১৫টি। নির্বাচনে ডেমোক্র্যাটদের সংখ্যারিষ্ঠতা পেতে নিজেদের আসনগুলো ধরে রাখার পাশাপাশি সিনেটে ৪টি ও হাউসে আরও ৩টি আসন দখল করতে হবে।
মধ্যবর্তী এ নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা জয়ী হয় তাহলে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে না, বরং হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে ভারসাম্য তৈরি হবে। ইরানসহ বিভিন্ন দেশের সঙ্গ যুদ্ধ, অভিবাসন নীতিমালাসহ বৈশ্বিক এবং অভ্যন্তরীণ ইস্যুতে নিজের ইচ্ছেমত সিদ্ধান্ত নিতে পারবেন না প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।