
রাশিয়া ও ইউক্রেনের ‘জরুরি সতর্কতা অ্যাপে’ সাইবার হামলা
লস্কর আল মামুন
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:৫৩

১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের ৫৩, ডেমোক্র্যাটদের ৪৭। ছবি: রয়টার্স
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, ক্ষমতার সেই সমীকরণ এখন এসে ঠেকেছে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে। সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে মরিয়া রিপাবলিকানরা। অন্যদিকে, নিয়ন্ত্রণ নিতে জোর লড়াই চালাচ্ছে ডেমোক্র্যাটরা। মিশিগান, টেক্সাস, ওহাইও ও আইওয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের ৫৩, ডেমোক্র্যাটদের ৪৭। নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন নিট চারটি আসন। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে মিশিগান, টেক্সাস, আলাস্কা, ওহাইও, আইওয়া, কানসাস ও মেইন, এই সাত আসনকে সিনেটের প্রধান টস-আপ বা হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে তুলে ধরা হয়েছে।
মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদের মুখোমুখি রিপাবলিকান মাইক রজার্স। জরিপের গড়ে এল-সায়েদ এগিয়ে প্রায় তিন পয়েন্ট। সর্বশেষ রাসমুসেন জরিপে তার লিড পাঁচ পয়েন্ট।
টেক্সাসে ডেমোক্র্যাট জেমস ট্যালারিকোর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কেন প্যাক্সটন। জরিপের গড়ে ট্যালারিকো এগিয়ে মাত্র এক থেকে দুই পয়েন্ট। তবে সর্বশেষ একটি জরিপে প্যাক্সটন এক পয়েন্টে এগিয়ে। তবে ভোটের মাত্র দুইদিন আগে নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। এ ঘটনা ভোটে প্রভাব পড়তে পারে মনে করা হচ্ছে।
আলাস্কায় রিপাবলিকান ড্যান সুলিভানের বিপক্ষে ডেমোক্র্যাট মেরি পেলটোলা। জরিপের গড়ে পেলটোলা এগিয়ে মাত্র এক পয়েন্টের কিছু বেশি। ওহাইওতে রিপাবলিকান জন হাস্টেডের বিপক্ষে ডেমোক্র্যাট শেরড ব্রাউন এগিয়ে প্রায় তিন পয়েন্ট। আইওয়ায় ডেমোক্র্যাট জশ টুরেকের বিপক্ষে রিপাবলিকান অ্যাশলি হিনসন এগিয়ে মাত্র আধা পয়েন্ট।
কানসাসে রিপাবলিকান রজার মার্শালের বিপক্ষে ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। সর্বশেষ এমারসন জরিপে হ্যামিলটন এগিয়ে তিন পয়েন্ট। আর মেইনে রিপাবলিকান সুসান কলিন্সের বিপক্ষে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন জরিপের গড়ে এগিয়ে দুই পয়েন্টেরও কম।
হাড্ডাহাড্ডি লড়াই প্রতিনিধি পরিষদেও। ৪৩৫ আসনের হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। ডেমোক্র্যাটদের ২০২৪ সালের তুলনায় নিট মাত্র তিনটি আসন বাড়লেই পাল্টে যেতে পারে নিয়ন্ত্রণ।