
যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪০

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়কে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।
এক বিবৃতিতে তিনি বলেন, আদালত মিয়ানমারের দায়িত্ব ও দায়বদ্ধতা স্পষ্ট করে দিয়েছে। এ রায়ের মাধ্যমে বিশ্বজুড়ে সব রাষ্ট্রের কাছে শক্তিশালী বার্তা গেছে যে, গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
ভলকার তুর্ক আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া দুর্ভোগ, নিদারুণ কষ্ট ও অপমান মানবতার বিবেকের ওপর এক কলঙ্ক।
রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি গ্রহণে দেশগুলোর প্রতি সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
রোহিঙ্গা গণহত্যার মামলায় সাত বছর ধরে বিচার শেষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আইসিজে। রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে।
সেই সঙ্গে মিয়ানমারকে গণহত্যা শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। আদালত সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ, কীভাবে তা দেওয়া হবে এবং অন্যান্য প্রতিকার কী হবে, তা আইসিজেই নির্ধারণ করবে।