
যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২১:৮

সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা। ছবি: সংগৃহীত
মিয়ানমারকে গণহত্যা শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত জানিয়েছেন, গণহত্যা প্রতিরোধে মিয়ানমারের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে দেশটিকে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি ১০-৫ ভোটে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। এ ছাড়া ১০-৫ ভোটে আদালত সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ, কীভাবে তা দেওয়া হবে এবং অন্যান্য প্রতিকার কী হবে, তা আইসিজেই নির্ধারণ করবে।
বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মামলার পরবর্তী পর্যায়ে ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন নির্ধারণ করা হবে। তিনি জানান, এই রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে মিয়ানমারকে।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।
রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের শিকার প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করার আবেদনও জানায় দেশটি।
সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।

তিনি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
জেনোসাইড বা গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করে।
তথ্যসূত্র: বিবিসি