
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

গত রোববার (১৫ নভেম্বর) ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হয় ৪৯তম আসিয়ান সম্মেলন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে জাপান। এশিয়ার দেশগুলোর মধ্যে তেলের মজুত ও জরুরি পরিস্থিতিতে সরবরাহ সমন্বয়ের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনের এক বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের কাছে এ প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় জাপানের অব্যবহৃত তেল সংরক্ষণাগারগুলো এশিয়ার প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে পারবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে একে অপরকে তেল সরবরাহের বিষয়টিও সমন্বয় করা হবে।
তাকাইচি বলেন, ফিলিপাইনের নেতৃত্বে চলমান যৌথ তেল মজুত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ এগিয়ে নেয়া হবে। তিনি এটিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) আদলে এশিয়ার একটি উদ্যোগ হিসেবে গড়ে তোলার কথা জানান।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে এশিয়ার জ্বালানি ব্যবহারকারী দেশগুলোর সহযোগিতা বাড়াতে ‘পাওয়ার গালফ ইনিশিয়েটিভ’ নামে আরেকটি উদ্যোগের প্রস্তাব দেন জাপানের প্রধানমন্ত্রী।
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে এশিয়ার দেশগুলো বিপাকে পড়েছে।
জাপানের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত।
একই বৈঠকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানান, দেশটি কৌশলগত তেল মজুত গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জ্বালানি প্রকল্পে বিনিয়োগের চেষ্টা চলছে।
তবে শুধু তেল মজুত করলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না বলেও মন্তব্য করেন মার্কোস। তিনি বলেন, তেল উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশগুলোর মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় এবং তেল সংরক্ষণের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমুদ্রপথ উন্মুক্ত রাখা এবং স্বচ্ছ বাজারব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
জাপানের তুলনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তেলের মজুত অনেক কম। ফলে অপরিশোধিত তেলের পাশাপাশি প্লাস্টিক তৈরির অন্যতম কাঁচামাল ন্যাফথাসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের সরবরাহও সংকটের মুখে পড়েছে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় জাপানের স্বাস্থ্যসেবা খাতেও উদ্বেগ বাড়ছে। কারণ, চিকিৎসাসেবায় ব্যবহৃত বিভিন্ন জরুরি সামগ্রী, যেমন ওষুধের পাত্র, চিকিৎসায় ব্যবহৃত টিউব ও গ্লাভসের জন্য এশিয়ার সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করতে হয় জাপানকে।
গত রোববার (১৫ নভেম্বর) ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হয় ৪৯তম আসিয়ান সম্মেলন। আসিয়ানভুক্ত দেশগুলোর নেতা ও আন্তর্জাতিক অংশীদাররা এবারের আসরে অংশ নিয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স