
কলকাতায় পূজামণ্ডপে হুড়াহুড়িতে পদপিষ্ট বহু, মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:৫৭

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। তবে বিস্ফোরণের কারণ, সুনির্দিষ্ট স্থান কিংবা এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি।
ঘটনাটি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে গণমাধ্যমগুলো।
এদিকে পারস্য উপসাগরে মাইনে আঘাতের পর দ্বিতীয় একটি সুপারট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে আইআরজিসির বিবৃতির বরাতে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
বিবৃতিতে বলা হয়েছে, সুপারট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নৌচলাচল ও রাডার ব্যবস্থা বন্ধ করে একটি ‘অবৈধ’ রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, নৌমাইনে আঘাতের পর জাহাজটির ইঞ্জিনকক্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং আগুন ধরে যায়।
এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাতের শিকার হয়েছে। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া যায়।