
তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ: রিজভী
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন)। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন।
ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
রোটনের বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
এক শোকবার্তায় এনামুল হক শামীম লেখেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী, পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহাস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।’
মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের রাজনীতির মেয়াদ শেষে তিনি আওয়ামী লীগের মূল রাজনীতির সঙ্গে যুক্ত হন।
চট্টগ্রামের রাউজান উপজেলার সন্তান রোটন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।