
বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় যা জানালেন সিজেপি নেত্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। ফাইল ছবি
কিডনি ক্যানসারের চিকিৎসার মাঝেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে এক সময়ের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল।
ফেসবুকে দেয়া এক পোস্টে কবির বকুল জানিয়েছেন, ইবরার টিপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। সহকর্মী ও ঘনিষ্ঠ এই সংগীত পরিচালকের অসুস্থতার কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।
একসময় যার সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা, যার গানে খুঁজে পেয়েছেন ভালোবাসা, আবেগ আর দেশের প্রতি টান- সেই সুরস্রষ্টা ইবরার টিপু আজ নিজেই লড়ছেন জীবনের কঠিনতম লড়াই। জানা যায়, কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন এই সুরকার ও সংগীত পরিচালক। এরই মধ্যে সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে তার। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে কবির বকুল জানিয়েছেন, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় ফিরিয়ে নেয়া হয়েছে। টিপুর স্ত্রী বিন্দু কণার অভিযোগ, হাসপাতালে সুরকারের যথাযথ চিকিৎসা হচ্ছিল না। তাই এখন বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ কিংবা ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’- এমন অসংখ্য জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজনে যুক্ত ছিলেন ইবরার টিপু। তার হঠাৎ অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাম করেছেন তার ভক্তরা।