
শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
রাজনীতি
প্রতিবেদক, চবি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২১

চবিতে হাতাহাতিতে জড়ান ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে ছাত্রশিবিরের একটি মিছিল ঘিরে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়।
চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন সময় নিউজকে জানান, ছাত্রশিবিরের মিছিলে বহিরাগত থাকার খবর পেয়ে তা যাচাই করতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
চাকসুর সাবেক সহ-সভাপতি এবং চবি শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম রনি সময় নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে শিবিরের পূর্বঘোষিত একটা শুভেচ্ছো র্যালির কর্মসূচি ছিলো। র্যালিটি অনুষ্ঠানস্থলে পৌঁছলে ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন তাদের ব্যানার চেপে ধরেন এবং সামনে আগাতে নিষেধ করেন। তবে শিবিরের নেতাকর্মীরা মাঠে প্রবেশ করে র্যালি সমাপ্ত করতে চান। এরমধ্যে ছাত্রদলের বাকি কর্মীরা চলে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন চাকসু ভিপি মাইকে দুপক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান। এবং প্রক্টোরিয়ার বডির সদস্যরা এসে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন।
ইব্রাহিম রনি দাবি করেন, এই ঘটনায় শিবিরের তিনজন আহত হয়েছেন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে দাবি করেন মহসিন। আহত হওয়ার দাবি যেভাবে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে লজ্জা প্রকাশ করেন তিনি। ছাত্রশিবিরের নেতাকর্মীদের সুস্থ ধারার রাজনীতিতে আসার আহ্বানও জানান তিনি।
প্রাসঙ্গিক: