
চবিতে শিবির-ছাত্রদল উত্তেজনা

রাতে শাহবাগ মেট্রোস্টেশনের চেকপোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। ফাইল ছবি
রাজধানীর শাহবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশন চেকপোস্ট থেকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের ওই নেতাকে আটক করা হয়।
ছাত্রলীগের ওই নেতার নাম সাব্বির (৩২)। সে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
পুলিশের দেয়া তথ্যমতে, রাতে মেট্রো স্টেশন চেকপোস্টে পুলিশ এক ব্যক্তিকে তল্লাশি করছিল। এ সময় চেকপোস্টের আশপাশে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ছাত্রলীগের নেতা সন্দেহে আটক করেন এবং পরবর্তীতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রাসঙ্গিক: