
শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে বক্তৃতা করছেন দলটির উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
জুলাই গণ-অভ্যুত্থানকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এ কারণে দলটি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন। আজ বুধবার (১৮ নভেম্বর) দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০০ দিনের ধারাবাহিক কর্মসূচি পালনের কথা জানান।
কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে পালন করা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে শোভাযাত্রার (র্যালি) আয়োজন করা হবে। এসব কর্মসূচি ও নাগরিক সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপি সেই সময়ে ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বিএনপি এখন অতীতের সেই সহযোগিতার কথা ভুলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দলটি এখন অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সম্মেলনে সংগঠনের দায়িত্বশীলদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সেলিম উদ্দিন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের আরও মনোযোগী ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ যেন সব সময় তাদের পাশে পায়, সেভাবেই কাজ করতে হবে।