
শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
রাজনীতি
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৫

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি
জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে তাতে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবে না ব্যবসায়ীরা।
এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় ‘৭৪-এর দুর্ভিক্ষ আসতে পারে মন্তব্য করে তিনি বলেন, এভাবে চললে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ‘৭৪-এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজনই আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে, ভাত দে হারামজাদা নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারবো!'
তিনি আরও বলেন, বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম খুন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। যে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় সেখানকার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এই এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তখন এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। কিন্তু বছর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান করা যাবে না।
প্রাসঙ্গিক:

আর এজন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যেই সমাধান খুঁজতে হবে জানিয়ে তিনি বলেন, তাদের পেটে বেশি করে টান লাগলেই তারা বুঝবে যে, আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার। অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে, আবারও বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না।
আওয়ামী নৈরাজ্যকে ধৈর্য্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদল বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ তো বহু করল, এবার হয়ে যাক না লংমার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাব, ইনশাআল্লাহ।