
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৯:১৩

জামাল ভূইয়া। ছবি: ফেসবুক
জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন জামাল ভূইয়া। দীর্ঘদিন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক থাকলেও সাম্প্রতিক সময়ে শুরুর একাদশে জায়গা হচ্ছিল না তার। এমনকি কয়েকটি ম্যাচে বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি এই মিডফিল্ডার। তবে এবারের ম্যাচে শুরুর একাদশেই জায়গা পেয়েছেন জামাল।
ভুটানের বিপক্ষে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে অধিনায়ক তপু বর্মণের সঙ্গে থাকছেন জিদান ইউসুফ, সাদ উদ্দিন ও জায়ান আহমেদ। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে শৃঙ্খলাজনিত অভিযোগ ওঠার পরও সাদ উদ্দিনের ওপর আস্থা রেখেছেন কোচ।
একাদশে বিশ্বনাথ ঘোষের অবস্থান নিয়েও রয়েছে কৌতূহল। গত কয়েক দিনের অনুশীলনে তাকে ফরোয়ার্ড পজিশনে খেলিয়েছেন কোচ। যদিও খেলোয়াড় তালিকায় তিনি ডিফেন্ডার হিসেবে রয়েছেন। ম্যাচে তাকে আক্রমণভাগে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশের আক্রমণভাগের মূল ভরসা সামিত সোম ও রাকিব হোসেন। তাদের সঙ্গে বিশ্বনাথকে সামনে খেলানো হলে আক্রমণে নতুন মাত্রা যোগ হতে পারে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, জায়ান আহমেদ, তারিক কাজী, সামিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।