
নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:৪৬

মেসির নৈপুণ্যে দুই ম্যাচ পর জয় পেল মায়ামি। ছবি: এএফপি
দুই ম্যাচের জয়খরা কাটাতে লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিল ইন্টার মায়ামি। দলের প্রয়োজনের মুহূর্তে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা। একটি দারুণ অ্যাসিস্টের পর নিজেও গোল করে নিউ ইংল্যান্ডের বিপক্ষে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দিলেন তিনি।
নিউ ইংল্যান্ডের মাঠে অবশ্য শুরুতে পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নেন মেসি।
৬৯ মিনিটে তার দুর্দান্ত হেডে বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান জার্মান বারতারাম। ম্যাচের ৮৩ মিনিটে আসে জয়সূচক গোল। বক্সের সামনে কয়েকজন ডিফেন্ডারের বাধা সামলে সতীর্থের সঙ্গে বল আদান-প্রদান করে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মেসি।
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৩৭ গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৮ বছর বয়সি এই তারকা। পাশাপাশি ওপেন প্লে থেকে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২২-এ, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। মেসির নৈপুণ্যে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।