
নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:২০

মারা গেছেন আয়ারল্যান্ডের দৌড়বিদ কিয়ারা ম্যাগিয়ান। ছবি: এক্স
মাত্র ৩৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন আয়ারল্যান্ডের দৌড়বিদ কিয়ারা ম্যাগিয়ান। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে রোববার (১ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দুইবারের অলিম্পিয়ান এই অ্যাথলেট।
২০২৫ সালের জুলাইয়ে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ম্যাগিয়ান। তার শরীরে ধরা পড়েছিল চতুর্থ পর্যায়ের অন্ত্রের ক্যান্সার। রোববার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরিবারের সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় মারা যান তিনি।
ম্যাগিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪ সালে। রোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি।
এর আগে ২০১৬ রিও ও ২০২০ টোকিও অলিম্পিকে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন এই অ্যাথলেট। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে ব্রোঞ্জ ও ২০২২ সালে রুপা জেতেন। ২০২২ কমনওয়েলথ গেমসেও রুপা জয়ের কৃতিত্ব ছিল তার।
২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার কথা থাকলেও প্রতিযোগিতা শুরুর আগের দিন চোটের কারণে সরে দাঁড়াতে হয় তাকে। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।