
নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১২:৭

মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দল সাজাতে নতুন করে ভাবতে হচ্ছে নিউজিল্যান্ডকে। চোটের কারণে সিরিজের শুরুতে পাওয়া যাচ্ছে না মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্রকে। দু'জনই টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। ওয়ানডে সিরিজের আগেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তারা।
ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান চাপম্যান। সাম্প্রতিক এমআরআই পরীক্ষার পর নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সুস্থ হতে তাকে আরও দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যায় রবীন্দ্রর। ফিল্ডিং করার মতো ফিটনেস ফিরে পেতেও তার আরও সময় প্রয়োজন।
দুই তারকার অনুপস্থিতিতে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। শেষ দুই ওয়ানডের জন্য দলে থাকা টিম সেইফার্টকে প্রথম তিন ম্যাচেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পুরো সিরিজেই খেলতে পারবেন এই উইকেটকিপার ব্যাটার। প্রথম তিন ম্যাচের জন্য ডাক পেয়েছেন হেনরি নিকলস ও পেসার ম্যাট ফিশার। শেষ দুই ম্যাচের দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
এদিকে চোটের কারণে শেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে না পারা ম্যাট হেনরি সোমবার (২ নভেম্বর) দলের সঙ্গে যোগ দেবেন। তার খেলার উপযোগিতা পর্যালোচনা করা হবে। আগামী ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।
ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।