
স্পেন কি ইয়ামালকে বাড়তি সুবিধা দিচ্ছে, যা বললেন কোচ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দল ফুটবল দল। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে খেলবে না যুক্তরাষ্ট্র। ইরান ও ইয়েমেনের হুতিদের সঙ্গে বিবাদে জড়ানো যুক্তরাষ্ট্র হামলার শিকার হওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর ইএসপিএন ফুটবলের।
কাতারে মার্কিন নাগরিকদের জন্য গত ২৩ অক্টোবর লেভেল-৩ ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এতে বলা হয়, ‘সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’ প্রতিবেশী সৌদি আরবে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
সশস্ত্র হামলার ঝুঁকির কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল। ইএসপিএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফুটবল এক চিঠিতে খেলোয়াড়দের এই সিদ্ধান্তের কথা জানায়। ওই চিঠিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে, কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বর্তমান লেভেল-৩ ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জারি করা সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আর এই টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সব সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
৪৮ দল নিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ১৯ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। গত সপ্তাহে টুর্নামেন্টের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ অ্যালেক্স আলদাজ। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল তাদের। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
প্রাসঙ্গিক: